জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা
নাগরিক সমাজের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হলেও, বিগত রাজনৈতিক সরকারের শাসনামলে এটি একটি অকার্যকর ও নখদন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়কালে অনুমোদিত ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়াটি ত্রয়োদশ জাতীয় সংসদে চূড়ান্ত পাসের জন্য উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।








