নতুন সরকারের প্রথম বাজেটে পিছিয়ে পড়া মানুষের আস্থার প্রতিফলন থাকতে হবে: নাগরিক প্ল্যাটফর্মের প্রত্যাশা
২০২৬-২৭ অর্থবছরের শুধু বার্ষিক আর্থিক হিসাবনিকাশ নয়, বরং সদ্য নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছার পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। ক্রমবর্ধমান আর্থিক ও বৈশ্বিক চাপ, সরকারের প্রতিশ্রুতি ও জনমানুষের প্রত্যাশার ত্রিমুখী চাপের মধ্য দিয়ে আগামী জুন মাসে ঘোষিত হবে এই বাজেট।








