নাগরিক কণ্ঠে সংস্কার ও নির্বাচন: ময়মনসিংহে নাগরিক প্ল্যাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভা
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ তার প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী আঞ্চলিক পরামর্শ সভার আয়োজন করছে, যার লক্ষ্য হলো নাগরিকদের প্রত্যাশা, উদ্বেগ ও প্রস্তাবগুলো সরাসরি নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরা। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ২৪ নভেম্বর ২০২৫ তারিখ আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভাটি ছিল নাগরিক মতামত সংগ্রহ ও সংস্কার ভাবনার একটি গুরুত্বপূর্ণ পর্ব।









