এলডিসি উত্তরণে নাগরিক সমাজের ভূমিকা নিশ্চিত করতে প্রয়োজন পূর্ণাঙ্গ কৌশলপত্র
এলডিসি উত্তরণের মাপকাঠি অর্জনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান তথা নাগরিক সংগঠনগুলো (সিএসও) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ এবং টেকসই করার জন্য এ প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অবদান অব্যাহতভাবে প্রয়োজন হবে।









