কোভিড-১৯ মোকাবেলায় বেসরকারি উন্নয়ন খাতকে যুক্ত করতে জাতীয় কাঠামো দরকার
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহ দেশজুড়ে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতার জন্য সচেতনতা বৃদ্ধি, খাদ্য ও কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবা, নগদ সহায়তা, নিরাপদ পানি সরবরাহ ও পরিচ্ছন্নতা রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি খাতের এ সকল অবদানের ধারাবাহিকতা রক্ষা এবং সমন্বয় সাধনের জন্য একটি জাতীয় কাঠামো প্রণয়ন করা প্রয়োজন।






