জাতীয় বাজেট ২০২১-২২: পিছিয়ে পড়া মানুষের জন্য কী থাকছে
বর্তমান কোভিড-১৯ অতিমারি নিঃসন্দেহে বাংলাদেশের সকল নাগরিকের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। কিন্তু প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর এ অতিমারির অভিঘাত তুলনামূলকভাবে অনেক বেশি। ঝুঁকিতে থাকা এসব মানুষের জন্য এই মুহুর্তে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা এবং তা বাস্তবায়নের জন্য সঠিক দিক নির্দেশনা।


