সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহঃ এত টাকা আসছে কোথা থেকে?
রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের পরিবারিক পর্যায়ে এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। করোনা অতিমারির সময়ে সাধারণ প্রত্যাশার বিপরীতে ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই উচ্চ প্রবৃদ্ধির পেছনের কারণসমূহ কী হতে পারে তা নিয়ে নানা ধরণের আলোচনা হয়েছে।









