জাতীয় বাজেট ২০২২-২৩: পিছিয়ে পড়া মানুষের জন্য কী আছে?
জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্তাপন করা হয়েছে এমন এক সময়ে যখন বাংলাদেশকে অতিমারী পরবর্তী অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত-এ দ্বিবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।









