রাজনৈতিক সহনশীলতার অভাবে সামাজিক নিরাপত্তা হ্রাস পেয়েছে
উন্নয়নের ফল সবাই সবটুকু সমানভাবে পাচ্ছে কি না? অঞ্চলভিত্তিক কোনো বৈষম্য হচ্ছে কি না? সে বৈষম্য বাড়ছে কিনা? উন্নয়নের নানামুখী সম্ভাবনা সকলে সমানভাবে ব্যবহার করতে পারবে কি না? অথবা আর কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার; এসব বিষয় নিয়ে নাগরিকদের মতামত তুলে ধরা ও তাদের ভাবনা-চিন্তা জানার লক্ষ্যে নাগরিক প্ল্যাটফর্ম ২০২২ সালের ৩০ জুলাই টাঙ্গাইলে একটি নাগরিক পরামর্শ সভার আয়োজন করে।









