দেশের উত্তরণকালীন সময়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ছিল অন্যতম মাইলস্টোন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকার উত্তরাধিকারসূত্রে কিছু কাঠামোগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। একইসাথে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের ওপর রাজনৈতিক ও নাগরিক প্রত্যাশাও অনেক বেশি। আগামী দিনে দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকারের জন্য অর্থনীতির ভিত্তিভূমি সংজ্ঞায়িত করা এবং উপলব্ধি করা প্রয়োজন। ভিত্তিভূমি উপলব্ধি করতে পারলে সরকারের পক্ষে চলমান অর্থবছরের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা, জাতীয় বাজেট ২০২৬-২৭ এবং মধ্য-মেয়াদী আর্থিক কাঠামো তৈরি করা সম্ভবপর হবে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের জন্য বেশ কিছু নীতি সুপারিশ প্রস্তাব করেছে।