• গার্মেন্টসে কী কী ধরনের চাকরির সুযোগ আছে এবং সেগুলো নিয়ে কোথায় প্রশিক্ষণ নেওয়া যায়?

  • বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিপুল আকারে শ্রমশক্তি নিয়োগ করা হয়ে থাকে। আমাদের দেশে এই খাতে তিনটি প্রধান শিল্প আছে – ওভেন, নিটিং ও সোয়েটার।
  • এই তিন শিল্পে শ্রমিক পর্যায়ে ব্যাপক সংখ্যক কর্মসংস্থান রয়েছে
  • প্রত্যেকটির গ্রেড অনুযায়ী সরকার বেতন/ভাতা নির্ধারণ করে দিয়েছে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এগুলোর প্রশিক্ষণও দেওয়া হয়।
  • সর্বনিম্ন ৮০০০ থেকে ১৮০০০ পর্যন্ত বেতন পাওয়া যেতে পারে।

গ্রেড অনুযায়ী বেতন

গ্রেড

মাসিক বেসিক বেতন

বাড়ি ভাড়া (বেসিক বেতনের ৫০%)

চিকিৎসা ভাতা

যাতায়েত ভাতা

খাদ্য ভাতা

মোট মাসিক বেতন

১

     ১০,৯৩৮

          ৫,৪৬৯

       ৬০০

           ৩৫০

        ৯০০

      ১৮,২৫৭

২

       ৯,০৪৪

          ৪,৫২২

      ৬০০

             ৩৫০

        ৯০০

     ১৫,৪১৬

৩

       ৫,৩৩০

          ২,৬৬৫

      ৬০০

             ৩৫০

        ৯০০

       ৯,৮৪৫

৪

       ৪,৯৯৮

          ২,৪৯৯

      ৬০০

             ৩৫০

        ৯০০

       ৯,৩৪৭

৫

     ৪,৬৮৩

          ২,৩৪২

      ৬০০

             ৩৫০

        ৯০০

        ৮,৮৭৫

৬

       ৪,৩৮০

         ২,১৯০

      ৬০০

             ৩৫০

        ৯০০

        ৮,৪২০

৭

       ৪,১০০

         ২,০৫০

      ৬০০

             ৩৫০

          ৯০০

        ৮,০০০

 

গ্রেড অনুযায়ী কর্মসংস্থান

গ্রেড

১

প্যাটার্ন মাস্টার, চিফ কোয়ালিটি কন্ট্রোলার

২

মেকানিক, ইলেকট্রিশিয়ান, কাটিং মাস্টার

৩

স্যাম্পল মেশিনিস্ট, সিনিয়র মেশিন অপারেটর

৪

সেলাই মেশিন অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, কাটার, প্যাকার, লাইন লিডার

৫

জুনিয়র মেশিন অপারেটর, জুনিয়র কাটার, জুনিয়র মেকার

৬

জেনারেল অপারেটর

৭

সহকারী সেলাই মেশিন অপারেটর, ড্রাই ওয়াশিং ম্যান, লাইন আয়রন ম্যান,
প্রশিক্ষণার্থী

যোগ্যতা (সাধারণত)

  • অন্তত ১৮ বছর বয়স
  • অন্তত ক্লাস ৮/এসএসসি পাশ

 শ্রমিক পর্যায় নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরির গেটে টাঙিয়ে দেওয়া হয়।

প্রশিক্ষন কেন্দ্র ও মন্ত্রণালয়

প্রয়োজনীয় কাগজপত্র :

  • ভর্তির ফর্ম/আবেদন পত্র
  • জাতীয় পরিচয় পত্র
  • শিক্ষাগত সনদপত্র

প্রশিক্ষণের সময় বিভিন্ন প্রশিক্ষণের উপর নির্ভর করে । স্বল্প মেয়াদি প্রশিক্ষণগুলো ১ সপ্তাহ থেকে বড়জোর ৬ মাস পর্যন্ত হতে পারে। প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে, সনদ প্রদান করা হবে

প্রশিক্ষণের বিজ্ঞপ্তি সংবাদপত্র এবং প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইটে দেওয়া হয়।