জবাবদিহিতা, অন্তর্ভুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দাবি: রংপুরে নাগরিক প্ল্যাটফর্ম-এর আঞ্চলিক পরামর্শ সভা
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে রংপুরে অনুষ্ঠিত হলো আঞ্চলিক পরামর্শ সভা। দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক নাগরিক সংলাপের অংশ হিসেবে আয়োজিত এই সভার লক্ষ্য ছিল—আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান সংস্কার প্রক্রিয়ার প্রেক্ষাপটে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা, উদ্বেগ ও অগ্রাধিকারগুলো শোনা এবং সেগুলোকে একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক ইশতেহার-এ প্রতিফলিত করা।









